কোন পীর বা দলের নেতার ক্ষমতা নেই কবরে নাজাতের গ্যারান্টি দেবার; পীর সাহেব চরমোনাই



iab news২৪ জানুয়ারি বুধবার কিশোরগঞ্জ থানাধীন তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ মাঠে সকাল ১০টা হতে ওয়াজ মাহফিল শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম পীরে কামেল চরমোনাই মুফতি রেজউল করীম।
অনান্য ওলামায়ে কেরামের বয়ানের পর বাদ যোহর স্টেজে উঠেন পীর সাহেব চরমোনাই। আবেগ গলিত কন্ঠে কোরআন হাদিস থেকে বয়ান শুরু করেন। তিনি বলেন কোন পীর বা দলের নেতার ক্ষমতা নেই কাউকে কবরের নাজাতের গ্যারান্টি দিবে। বরং নিজের আমল নিজে করতে হবে।নবী করীম (সা:) নিজের মেয়ে  ফাতেমা এমন গ্যারান্টি দেননি সুতরাং কবরে যাবার প্রস্তুতি নিয়ে মরতে হবে।
তাড়াইল মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পাশের বিভিন্ন উপজেলা থেকে প্রচুর মানুষ আসেন। আসরের নামাজের আগে মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

Comments

Popular posts from this blog

Mufti Fazlul Karim's full speech at the historic National General Assembly (Video)

যুবক যুবতীদের প্রতি মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম সাহেবের গুরুত্বপূর্ণ নসীহত

মাদ্রাসার ছাত্র-উস্তাদদের উদ্দেশ্যেঃ মুফতি ফয়জুল করিম সাহেবের গুরুত্বপূর্ণ নসীহত